2542 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْمَسْجِدِ ذَاتَ لَيْلَةٍ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ، ثُمَّ صَلَّى مِنَ الْقَابِلَةِ فَكَثُرَ النَّاسُ، ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَصْبَحَ قَالَ: «قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ، فَلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ»، وَذَلِكَ فِي رَمَضَانَ
رقم طبعة با وزير = (2533)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1243): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের এক রাতে সালাত আদায় করেন। অতঃপর লোকজন তাঁর সাথে সালাত আদায় করেন। তারপরের দিনও তিনি সালাত আদায় করেন। এদিন লোকসংখ্যা বেড়ে যায়। তারপর সাহাবীগণ তৃতীয় বা চতুর্থ রাতে জমায়েত হন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উদ্দেশ্যে বের হয়ে আসেননি। অতঃপর যখন প্রভাত হয়, তখন তিনি বলেন, “ নিশ্চয়ই আমি দেখেছি যা তোমরা করেছো কিন্তু তোমাদের উদ্দেশ্যে বের হতে আমাকে এটাই বাঁধা দিয়েছে যে, নিশ্চয়ই আমি আশংকা করেছি যে, এটি তোমাদের উপর ফরয করে দেওয়া হবে।” আর এটা রমযান মাসে ঘটেছিল।[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৩; সহীহ মুসলিম: ৭৬১; আবূ দাঊদ: ১৩৮৩; নাসাঈ: ৩/২০২; সুনান বাইহাকী: ২/৪৯২-৪৯৩; বাগাবী: ৯৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৩)

সহীহ ইবনু হিব্বান (2542)