2527 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:269] عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ فَقَالَتْ: «لَا، إِلَّا أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا؟ قَالَتْ: «نَعَمْ، بَعْدَمَا حَطَمَهُ السِّنُّ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرِنُ بَيْنَ السُّوَرِ؟ قَالَتْ: «نَعَمْ، مِنَ الْمُفَصَّلِ» قُلْتُ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ؟ قَالَتْ: «وَاللَّهِ إِنْ صَامَ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ حَتَّى مَضَى لِوَجْهِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا أَفْطَرَهُ حَتَّى مَضَى لِوَجْهِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [5: 15]
رقم طبعة با وزير = (2518)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1169). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم يزيد بن زريع سمع من الجويري قبل الاختلاط.
رقم طبعة با وزير = (2518)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1169). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم يزيد بن زريع سمع من الجويري قبل الاختلاط.
আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “না। তবে যদি তিনি সফর থেকে ফিরে আসতেন (তখন পড়তেন)।” আমি বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সূরাগুলো যৌথভাবে পড়তেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। মুফাস্সাল থেকে এরকম করতেন।” আমি বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি রমাযান মাস ছাড়া অন্য কোন মাস সিয়াম রাখতেন?” জবাবে তিনি বলেন, “আল্লাহর কসম, তিনি মৃত্যু অবধি রমাযান ছাড়া কোন মাস পুরোপুরি সিয়াম রাখেননি আবার মৃত্যু অবধি কোন মাস পুরোপুরিভাবে সিয়াম রাখা ছেড়েও দেননি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৭; মুসনাদ আহমাদ: ৬/২০৪; শামায়েলে তিরমিযী: ২৮৫; বাগাবী: ১০০৩; সহীহ ইব্নু খুযাইমাহ: ১২৩০; সহীহ মুসলিম: ৭১৭; নাসাঈ: ৪/১৫২; আত তায়ালিসী: ১৫৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামায়েল: ২৪৭)

সহীহ ইবনু হিব্বান (2527)