2521 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، [ص:265] قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: «كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَكَانَ يُصَلِّي تَطَوُّعًا عَلَى رَاحِلَتِهِ مُسْتَقْبِلَ الْمَشْرِقِ، فَإِذَا أَرَادَ أَنْ يُصَلِّيَ الْمَكْتُوبَةَ نَزَلَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ». [5: 8]
رقم طبعة با وزير = (2512)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «التعليق على صحيح ابن خزيمة» (1263). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، عبد الرحمن بن إبراهيم لم يخرج له مسلم، ومن فوقه من رجالهما.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার একটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর তিনি তাঁর বাহনের উপর পূর্বদিকে মুখ করে নফল সালাত আদায় করতেন। আর যখন ফরয সালাত আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি বাহন থেকে নামতেন এবং কিবলামুখী হতেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫১০; দারেমী: ১/৩৫৬; সহীহ আল বুখারী: ৪০০; সুনান বাইহাকী: ২/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ্ ইবনু খুযাইমাহ: ১২৬৩)

সহীহ ইবনু হিব্বান (2521)