2519 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، [ص:264] عَنْ جَابِرٍ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْعَثًا، فَوَجَدْتُهُ يَسِيرُ مُشْرِقًا وَمُغْرِبًا، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَأَشَارَ بِيَدِهِ، ثُمَّ سَلَّمْتُ عَلَيْهِ فَأَشَارَ بِيَدِهِ، فَانْصَرَفْتُ فَنَادَانِي: «يَا جَابِرُ»، فَنَادَانِي النَّاسُ: يَا جَابِرُ فَأَتَيْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ سَلَّمْتُ عَلَيْكَ فَلَمْ تَرُدَّ عَلَيَّ، قَالَ: «ذَاكَ أَنِّي كُنْتُ أُصَلِّي». [4: 1]
رقم طبعة با وزير = (2510)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা প্রয়োজনে আমাকে পাঠান অতঃপর আমি তাঁর কাছে আসি, এসময় তিনি সফরে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে চলছিলেন। আমি তাঁকে সালাম দেই। তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন। তারপর আমি আবারো তাঁকে সালাম দেই। এবারো তিনি তাঁর হাত দিয়ে ইশারা করেন। তারপর আমি চলে যাই। পরে তিনি আমাকে ডাকেন, “হে জাবির।” তখন লোকজন আমাকে ডাক দেন। তারপর আমি তাঁর কাছে এসে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে সালাম দিয়েছিলাম কিন্তু আপনি আমার সালামের কোন উত্তর দেননি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সময় আমি সালাত আদায় করছিলাম।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৪; সহীহ ‍মুসলিম: ৫৪০; নাসাঈ: ৩/৬; ইবনু মাজাহ: ১০১৮; সুনান বাইহাকী: ২/২৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৯)

সহীহ ইবনু হিব্বান (2519)