2505 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَدَعَاهُ فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا»، فَتَصَدَّقُوا، فَأَعْطَاهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَيْنِ [ص:251] مِمَّا تَصَدَّقُوا، وَقَالَ: «تَصَدَّقُوا»، فَأَلْقَى هُوَ أَحَدَ ثَوْبَيْهِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا صَنَعَ وَقَالَ: «انْظُرُوا إِلَى هَذَا، دَخَلَ الْمَسْجِدَ بِهَيْئَةٍ بَذَّةٍ، فَرَجَوْتُ أَنْ تَفْطِنُوا لَهُ، فَتَصَدَّقُوا عَلَيْهِ، فَلَمْ تَفْعَلُوا، فَقُلْتُ: تَصَدَّقُوا، فَأَعْطَوْهُ ثَوْبَيْنِ، ثُمَّ قُلْتُ: تَصَدَّقُوا، فَأَلْقَى أَحَدَ ثَوْبَيْهِ، خُذْ ثَوْبَكَ»، وَانْتَهَرَهُ. [2: 66]
رقم طبعة با وزير = (2496) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ ثَوْبَكَ»، لَفْظَةُ أَمْرٍ بِأَخْذِ الثَّوْبِ مُرَادُهَا الزَّجْرُ عَنْ ضِدِّهِ وَهُوَ بَذْلُ الثَّوْبِ، وَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ الْمَرْءَ إِذَا أَخْرَجَ شَيْئًا لِلصَّدَقَةِ فَمَا لَمْ يَقَعْ فِي يَدِ الْمُتَصَدِّقِ بِهِ عَلَيْهِ لَهُ أَنْ يَرْجِعَ فِيهِ، وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الْمَرْءَ غَيْرُ مُسْتَحَبٍّ لَهُ أَنْ يَتَصَدَّقَ بِمَالِهِ كُلِّهِ إِلَّا عِنْدَ الْفَضْلِ عَنْ نَفْسِهِ وَعَمَّنْ يَقُوتُهُ.تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1470). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الشيخين غير ابن عجلان وهو ثقة روى له البخاري تعليقاً ومسلم متابعة.
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি জুমু‘আর দিন প্রবেশ করেন এমন অবস্থায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারের উপর ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডাকেন এবং তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন। তারপর তিনি বলেন, “তোমরা তাকে দান করো।” অতঃপর লোকজন তাকে দান-সাদাকা করেন। তারা যা দান করেছেন, সেখান থেকে তিনি তাকে দুটি কাপড় দেন এবং তিনি বলেন, “তোমরা তাকে দান করো।” অতঃপর সে ব্যক্তি একটি কাপড় ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই কাজটিকে অপছন্দ করেন এবং তাকে বলেন, “তোমরা এই লোকের দিকে লক্ষ্য করো। সে জীর্ণ-শীর্ণ অবস্থায় মাসজিদে প্রবেশ করেছে। আমার আশা ছিল যে, তোমরা (তার অভাব) বুঝতে পারবে অতঃপর তোমরা তাকে সাদাকা করবে। কিন্তু তোমরা সেটা করোনি। ফলে আমি বলেছি, “তোমরা সাদাকা করো। ফলে লোকজন তাকে দুটি কাপড় দান করেন। তারপরও আমি বলি, “তোমরা তাকে সাদাকা করো।” অতঃপর সে ‍দুটি কাপড়ের একটি ফেলে দেয়! তুমি তোমার কাপড় গ্রহণ করো।” অতঃপর তিনি তাকে ধমক দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি তোমার কাপড় গ্রহণ করো” এটি একটি নির্দেশসূচক শব্দরুপ, এর দ্বারা উদ্দেশ্য হলো তার বিপরীত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা, আর সেটি হলো জীর্ণ-শীর্ণ কাপড়। আর এখানে দলীল রয়েছে এই মর্মে যে, যখন কোন ব্যক্তি সাদাকা হিসেবে কোন কিছু বের করে, অতঃপর তা সাদাকা গ্রহণকারী হাতে না পৌঁছে, তবে তার জন্য বৈধ হলো তা ফেরত নেওয়া। এখানে আরো দলীল রয়েছে যে, মানুষের জন্য এটা মুস্তাহাব নয় যে, সে তার পুরো সম্পদ দান করে দিবে। দান কেবল তখনই মুস্তাহাব হবে যখন তার ও তার অধীনস্থ ব্যক্তিদের চাহিদা পূরণ করার পর অতিরিক্ত সম্পদ থাকে।”







[1] মুসনাদ আহমাদ: ৩/২৫; নাসাঈ: ৫/৬৩; সুনান বাইহাকী: ৪/১৮১; হুমাইদী: ৭৪১; আবূ দাঊদ: ১৬৭৫; তিরমিযী: ৫১১; তাহাবী: ১/৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭০)

সহীহ ইবনু হিব্বান (2505)