2474 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، [ص:226] قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا، وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ، وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَبِاللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ»، قُلْتُ: قَائِمًا أَوْ قَاعِدًا؟ قَالَتْ: «كَانَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَاعِدًا، وَلَيْلًا طَوِيلًا قَائِمًا»، قُلْتُ: كَيْفَ يَصْنَعُ إِذَا كَانَ قَائِمًا؟ وَكَيْفَ كَانَ يَصْنَعُ إِذَا كَانَ قَاعِدًا؟ قَالَتْ: «كَانَ إِذَا قَرَأَ قَائِمًا رَكَعَ قَائِمًا، وَإِذَا قَرَأَ قَاعِدًا رَكَعَ قَاعِدًا». [5: 34]
رقم طبعة با وزير = (2465)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (880 و 1137)، «مختصر الشمائل» (236)، «صفة الصلاة». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، خالد الأول: هو خالد بن عبد الله بن عبد الرحمن بن يزيد الطحان الواسطي، والثاني: هو خالد بن مهران البصري الحذّاء.
আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি যোহরের আগে চার রাকা‘আত, মাগরিবের পরে দুই রাকা‘আত, ইশার পর দুই রাকা‘আত আর রাতে নয় রাকা‘আত সালাত আদায় করতেন।” আমি বললাম, “তিনি কি বসে সালাত আদায় করতেন নাকি দাঁড়িয়ে?” জবাবে তিনি বলেন, “তিনি দীর্ঘরাত বসে সালাত আদায় করতেন এবং দীর্ঘরাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন।” আমি বললাম, “যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তখন কিভাবে আদায় করতেন আর যখন তিনি বসে সালাত আদায় করতেন, তখন কিভাবে আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “যখন তিনি দাঁড়িয়ে কিরা‘আত পড়তেন, তখন তিনি দাঁড়িয়ে রুকূ‘ করতেন আবার যখন তিনি বসে কিরা‘আত পড়তেন, তখন তিনি বসে রুকূ‘ করতেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৬/৩০; সহীহ মুসলিম: ৭৩০; তিরমিযী: ৩৭৫; আবূ দাঊদ: ১২৫১; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮০)

সহীহ ইবনু হিব্বান (2474)