2468 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ» فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَمَا يَجْزِي أَحَدُنَا مَمْشَاهُ إِلَى الْمَسْجِدِ حَتَّى يَضْطَجِعَ؟ قَالَ: لَا، قَالَ: فَبَلَغَ ذَلِكَ ابْنَ عُمَرَ، فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ قَالَ: فَقِيلَ لِابْنِ عُمَرَ: هَلْ تُنْكِرُ شَيْئًا مِمَّا يَقُولُ؟ قَالَ: لَا، وَلَكِنَّهُ أَكْثَرَ وَجَبُنَّا، فَبَلَغَ ذَلِكَ أَبَا هُرَيْرَةَ فَقَالَ: «مَا ذَنْبِي إِنْ حَفِظْتُ شَيْئًا وَنَسُوا». [1: 78]
رقم طبعة با وزير = (2459)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1146). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، بشر بن معاذ العقدي، ذكره المؤلف في «الثقات» 8/ 144، ووثقه النسائي ومسلمة بن القاسم، وقال ابن أبي حاتم: سئل أبي عنه فقال: صالح الحديث صدوق، ومن فوقه من رجال الشيخين.

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করবে, তখন সে যেন ডান পার্শ্বের উপর শয়ন করে। “ অতঃপর মারওয়ান আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “শয়ন করার আগে কোন ব্যক্তির মাসজিদে গমন কি যথেষ্ট হবে?” জবাবে তিনি বলেন, “জ্বী, না।” অধঃস্তন রাবী বলেন, “অতঃপর ব্যাপারটি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলে, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বেশি করছেন।” তখন তাকে বলা হলো, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু যা বলছেন, আপনি কি তার কোন কিছু অস্বীকার করছেন?” জবাবে তিনি বলেন, “তা নয়। তবে তিনি আমাদের উপর অবধারিত বিষয়গুলি বাড়িয়ে দিচ্ছেন।” তারপর এই বক্তব্য আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলে, তিনি বলেন, “আমার কী দোষ, যদি আমি কোন কিছু মুখস্ত করি আর তারা ভুলে যায়?!”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১২০; তিরমিযী: ৪২০; বাগাবী: ৮৮৭; মুসনাদ আহমাদ: ২/৪১৫; আবূ দাঊদ: ১২৬১; সুনান বাইহাকী: ৩/৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪৬)

সহীহ ইবনু হিব্বান (2468)