2437 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:193] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، يُوتِرُ مِنْهَا بِخَمْسٍ، لَا يَجْلِسُ فِي شَيْءٍ مِنَ الْخَمْسِ إِلَّا فِي آخِرِهِنَّ، يَجْلِسُ ثُمَّ يُسَلِّمُ». [5: 1]
رقم طبعة با وزير = (2428)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صلاة التراويح» (104 - 105)، «صحيح أبي داود» (1230): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে ১৩ রাকা‘আত সালাত আদায় করতেন, তন্মধ্যে ৫ রাকা‘আত বিতর পড়তেন। ৫ রাকা‘আতের শেষে ছাড়া আর কোথাও বসতেন না। তিনি শেষে বসতেন, তারপর সালাম ফেরাতেন।”[1]







[1] সহীহ মুসলিম: ৭৩৭; সুনান বাইহাকী: ৩/২৭; মুসনাদ আহমাদ: ৬/৫০; আবূ দা্‌ঊদ: ১৩৩৮; তিরমিযী: ৪৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৭; আবূ আওয়ানা: ২/৩২৫; বাগাবী: ৯৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সালাতুত তারাবীহ: ১০৪-১০৫)

সহীহ ইবনু হিব্বান (2437)