2413 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ: كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، ثُمَّ أَدْرَكْتُهُ، فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَيْنَ كُنْتَ؟ فَقُلْتُ: خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ، فَقَالَ: «أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ؟ » فَقُلْتُ: بَلَى، قَالَ: «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ». [5: 34]
رقم طبعة با وزير = (2405)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
সা‘ঈদ বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে মক্কার রাস্তায় চলছিলাম, অতঃপর যখন আমি সুবহে সাদিক উদিত হওয়ার আশংকা করলাম, তখন আমি বাহন থেকে নেমে বিতর সালাত আদায় করি। তারপর তাঁর কাছে পৌঁছি। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমাকে বলেন, “তুমি কোথায় ছিলে?” আমি বললাম, “আমি ফজর হয়ে যাওয়ার আশংকা করেছিলাম, এজন্য বাহন থেকে নেমে বিতর সালাত আদায় করেছি।” তিনি বলেন, “তোমার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে উত্তম আদর্শ নেই?” আমি বললাম, “হ্যাঁ, অবশ্যই।” তখন তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের উপর বিতর সালাত আদায় করেছেন।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৪; মুসনাদ আহমাদ: ২/৫৭; দারেমী: ১/৩৭৩; সহীহ আল বুখারী: ৯৯৯; সহীহ মুসলিম: ৭০০; তিরমিযী: ৪৭২; নাসাঈ: ৩/২৩২; ইবনু মাজাহ: ১২০০; তাহাবী: ১/৪২৯; আবূ আওয়ানা: ২/৩৪২-৩৪৩; সুনান বাইহাকী: ২/৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪০৫)

সহীহ ইবনু হিব্বান (2413)