2405 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:165] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدُّئِلِ يُقَالُ لَهُ: بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ، أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟ » قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، وَلَكِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي أَهْلِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ». [1: 78]
رقم طبعة با وزير = (2398)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «صحيح أبي داود» (590 - 591). تحقيق الشيخ شعيب الأرناؤوط: بسر بن محجن لا يُعرف حاله، وباقي رجاله ثقات، وهو في «الموطأ» 1/ 132.
رقم طبعة با وزير = (2398)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «صحيح أبي داود» (590 - 591). تحقيق الشيخ شعيب الأرناؤوط: بسر بن محجن لا يُعرف حاله، وباقي رجاله ثقات، وهو في «الموطأ» 1/ 132.
বুসর বিন মিহজান তার বাবা মিহজান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি মাজলিসে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় সালাত আদায় করছিলেন। তারপর তিনি ফিরে আসেন আর মিহজান রাদ্বিয়াল্লাহু আনহু তখনও মাজলিসে বসে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “লোকদের সাথে সালাত আদায় করতে তোমাকে কীসে বাঁধা দিলো? তুমি কি মুসলিম নও?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু আমি আমার বাড়িতে সালাত আদায় করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি মাসজিদে আসবে, তখন তুমি লোকদের সাথে সালাত আদায় করবে, যদিও তুমি বাড়িতে সালাত আদায় করে থাকো।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩২; মুসনাদ আহমাদ: ৪/৩৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১০২; নাসাঈ: ২/১১২; হাকিম: ১/২৪৪; তাবারানী আল কাবীর: ২০/৬৯৭; সুনান বাইহাকী: ২/৩০০; বাগাবী: ৮৫৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩২; শারহুস সুন্নাহ: ৩/৪৩০-৪৩১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০-৫৯১)

সহীহ ইবনু হিব্বান (2405)