2395 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ مِنْ مِنًى، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا رَجُلَانِ فِي آخِرِ النَّاسِ لَمْ يُصَلِّيَا، فَأُتِيَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟ » قَالَا: يَا رَسُولَ اللَّهِ، كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ». [4: 49]
رقم طبعة با وزير = (2388)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 591). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1565).
رقم طبعة با وزير = (2388)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (590 - 591). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1565).
ইয়াযিদ বিন আসওয়াদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জে উপস্থিত ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে মিনায় মাসজিদে খাইফে ফজরের সালাত আদায় করি। যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি লোকদের পিছনে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন, যারা জামা‘আতে সালাত আদায় করেননি। অতঃপর তাদেরকে আনা হলো এমন অবস্থায় যে, ভয়ে তাদের শরীর কাঁপছিল। তিনি তাদের বলেন, “আমাদের সাথে সালাত আদায় করতে তোমাদের কিসে বারণ করেছে?” জবাবে তারা বললেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আমাদের মালপত্রের জায়গায় সালাত আদায় করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এরকম আর করবে না। যখন তোমরা মালপত্রের জায়গায় সালাত আদায় করবে, তারপর জামা‘আত হয় এমন মাসজিদে আসলে তাদের সাথে সালাত আদায় করবে। কেননা এটি তোমাদের জন্য নফল হিসেবে গণ্য হবে।”[1]
[1] আত তায়ালিসী: ১২৪৭; আবূ দাঊদ: ৫৭৫; তাহাবী: ১/৩৬৩; দারাকুতনী: ১/৪১৩; তাবারানী: ২২/৬১০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৩৪; মুসনাদ আহমাদ: ৪/১৬০; তিরমিযী: ২১৯; নাসাঈ: ২/১১২-১১৩; হাকিম: ১/২৪৪-২৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯০)

সহীহ ইবনু হিব্বান (2395)