2370 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ». [4: 6]
رقم طبعة با وزير = (2364)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 194). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، ابن أبي فديك: هو محمد بن إسماعيل بن مسلم بن أبي فديك.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না বরং সে সাধ্যমত তাকে প্রতিহত করবে। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান সঙ্গী রয়েছে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০০; সহীহ মুসলিম: ৫০৬; সুনান বাইহাকী: ২/২৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯৪)

সহীহ ইবনু হিব্বান (2370)