2363 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، أَنَّهُ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى حَاشِيَةَ الْمَطَافِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطَّوَّافِينَ أَحَدٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2357)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (928). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح غير كثير بن المطلب، فقد أخرج حديثه أبو داود والنسائي وابن ماجه، وذكره المؤلف في «ثقاته»، وروى عنه بنوه: كثير وجعفر وسعد، ووثقه الإمام الذهبي في «الكاشف»، وقد صرح ابن جريج بسماعه من كثير عند أحمد
মুত্তালিব বিন আবূ ওয়াদা‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, যখন তিনি তাওয়াফ সম্পন্ন করেছেন, তখন তিনি মাতাফের (যেখানে তাওয়াফ করা হয়) এক কোণে এসেছেন অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করেছেন, সেসময় তার মাঝে ও তাওয়াফকারীদের মাঝে কোন কিছু ছিল না।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৫; নাসাঈ: ৫/২৩৫; মুসনাদ আহমাদ: ৬/৩৯৯; হাকিম: ১/২৫৪; ইবনু মাজাহ: ২৯৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৮৭; আবূ দাঊদ: ২০১৬; সুনান বাইহাকী: ২/২৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯২৮)

সহীহ ইবনু হিব্বান (2363)