2358 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ، أَوْ لِيَضَعَ يَدَهُ عَلَى فِيهِ، فَإِنَّهُ إِذَا تَثَاءَبَ فَقَالَ: آهْ، فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ يَضْحَكُ مِنْ جَوْفِهِ». [1: 29]
رقم طبعة با وزير = (2352)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» -أيضا-: خ دون ذكر الوضع. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ হাঁচি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। কাজেই যখন তোমাদের কারো হাই আসবে, তখন সে যেন সাধ্যমত তা প্রতিহত করে অথবা তার হাতকে মুখের উপর রাখে। কেননা যখন তোমাদের কেউ হাই তুলে আর বলে ‘আ-হ’ বলে, তখন শয়তান তার পেট থেকে হাসে।”[1]







[1] তিরমিযী: ২৭৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩২২; মুসনাদ আহমাদ: ২/২৬৫; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯২১; হাকিম: ৪/২৬৩; নাসাঈ: ২১৬; আত তায়ালিসী; ২৩১৫; সহীহ আল বুখারী: ৩২৮৯; আবূ দাঊদ: ৫০২৮; তিরমিযী: ২৭৪৭; সুনান বাইহাকী: ২/২৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল)

সহীহ ইবনু হিব্বান (2358)