2354 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ جَبْهَتَهُ مِنَ الْأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ». [4: 50]
رقم طبعة با وزير = (2348)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (311)، صحيح أبي داود» (666): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করতাম, অতঃপর আমাদের কেউ যখন (প্রচন্ড উত্তাপের কারণে) জমিনে কপালে রাখতে না পারতেন, তখন তিনি জমিনে তার কাপড় বিছিয়ে দিয়ে তার উপর সাজদা করতেন।”[1]







[1] সুনান বাইহাকী: ২/১০৬; সহীহ আল বুখারী: ৩৮৫; মুসনাদ আহমাদ: ৩/১০০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬৯; দারেমী: ১/৩০৮; সহীহ ‍মুসলিম: ৬২০; আবূ দাঊদ: ৬৬০; ইবনু মাজাহ: ১০৩৩; আবূ ইয়ালা: ৪১৫২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৭৫; তিরমিযী: ৫৮৪; বাগাবী: ৩৫৭; নাসাঈ: ২/২১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৬)

সহীহ ইবনু হিব্বান (2354)