2342 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، وَإِذَا قَامَ بَسَطْتُهُمَا، قَالَتْ: وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ. [4: 1]
رقم طبعة با وزير = (2336)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو النضر: هو سالم بن أبي أمية المدني.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে শুয়ে থাকতাম, আমার দুই পা তাঁর কিবলার স্থানে থাকতো, অতঃপর যখন তিনি সাজদা করতে চাইতেন, তখন তিনি চিমটি কাটতেন, ফলে আমি আমার পা গুটিয়ে নিতাম আবার যখন তিনি দাঁড়াতেন, তখন আমি আমার পা বিছিয়ে দিতাম।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সময়ে বাড়িগুলোতে কোন বাতি ছিল না।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৭; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; সহীহ আল বুখারী: ৩৮২; সহীহ মুসলিম: ৫১২; নাসাঈ: ১/১০২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩৭৬; সুনান বাইহাকী: ২/২৬৪; বাগাবী: ৫৪৫; আবূ দাঊদ: ৭১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৩৩৫)

সহীহ ইবনু হিব্বান (2342)