2337 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، [ص:106] عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ خَمِيصَةٌ ذَاتُ أَعْلَامٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى عَلَمِهَا، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ، فَإِنَّهَا أَلْهَتْنِي فِي صَلَاتِي». [5: 8]
رقم طبعة با وزير = (2331)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (848): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حرملة بن يحيى، فإنه من رجال مسلم.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিত্রকর্মযুক্ত একটি চাদর পরিধান করে সালাত আদায় করেন আর আমি এখনও যেন তার চিত্রকর্ম দেখতে পাচ্ছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করেন, তখন বলেন, “তোমরা এটাকে আবূ জাহম বিন হুযাইফার কাছে নিয়ে যাও। আর আমার কাছে তার আম্বাজানিয়্যার চাদরটি নিয়ে আসো। কেননা এটা আমাকে আমার সালাতে অমনোযোগিতার সৃষ্টি করেছে।”[1]







[1] সহীহ মুসলিম: ৫৫৬; মুসনাদ আহমাদ: ৬/৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৮৯; হুমাইদী: ১৭২; সহীহ আল বুখারী: ৩৭৩; আবূ দাঊদ: ৯১৪; নাসাঈ: ২/৭২; ইবনু মাজাহ: ৩৫৫০; সুনান বাইহাকী: ২/৪৩৩; বাগাবী: ৫২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৮)

সহীহ ইবনু হিব্বান (2337)