2333 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ عَاصِمٍ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُصَلِّي فِي [ص:103] الثَّوْبِ الَّذِي آتِي فِيهِ أَهْلِي؟ قَالَ: «نَعَمْ، إِلَّا أَنْ تَرَى فِيهِ شَيْئًا فَتَغْسِلَهُ». [4: 3]
رقم طبعة با وزير = (2327)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (390). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الجبار بن عاصم، وثقه ابن معين والدارقطني ومخلد بن أبي زميل قال النسائي: لا بأس به، ومن فوقهما ثقات من رجال الشيخين.
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, “আমি কি সেই কাপড়ে সালাত আদায় করতে পারবো, যা পরিধান করে আমি আমার স্ত্রীর কাছে গমন করি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হ্যাঁ, তবে যদি তুমি তাতে কিছু দেখতে পাও, তবে তা ধুয়ে নিবে।”[1]







[1] যাওয়াইদুল মুসনাদ: ৫/৯৭; তাবারানী: ১৮৮১; মুসনাদ আহমাদ: ৫/৮৯; ইবনু মাজাহ: ৫৪২; মিসবাহুয যুজাজাহ: ২/৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯০)

সহীহ ইবনু হিব্বান (2333)