2329 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، عَنْ مَيْمُونَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ لِبَعْضِ نِسَائِهِ، وَعَلَيْهَا بَعْضُهُ». [ص:100] قَالَ سُفْيَانُ: أُرَاهُ قَالَ: «وَهِيَ حَائِضٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2323)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (395): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح علي شرطهما سفيان: هو ابن عيينة، وأبو إسحاق الشيباني: هو سليمان بن أبي سليمان.
মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন এমন অবস্থায় যে তাঁর কোন এক স্ত্রীর চাদরের কিছু অংশ তাঁর শরীর আর কিছু অংশ তাঁর স্ত্রীর শরীরে থাকতো।” সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি বলেছেন, “এসময় তাঁর স্ত্রী হায়েয অবস্থায় ছিলেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩০; হুমাইদী: ৩১৩; আবূ দাঊদ: ৩৬৯; ইবনু মাজাহ: ৬৫৩; তাবারানী্ আল কাবীর: ২৪/৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৫)

সহীহ ইবনু হিব্বান (2329)