2313 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ». [4: 39]
رقم طبعة با وزير = (2309)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (285). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، موسى بن إسماعيل: هو أبو سلمة التبوذكي، والعلاء: هو العلاء بن عبد الرحمن بن يعقوب الحُرَقي.

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমাকে অন্যান্য নাবীদের উপর ছয়টি জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। (১) আমাকে ব্যাপক অর্থবোধক উচ্চাঙ্গের ভাব ও ভাষাময় বাক্য প্রদান করা হয়েছে, (২) ভীতি দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, (৩) আমার জন্য গনীমতের মাল হালাল করা হয়েছে, (৪) জমিনকে আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের স্থান করে দেওয়া হয়েছে, (৫) আমাকে সমস্ত সৃষ্টিজীবের জন্য রাসূল করে পাঠানো হয়েছে এবং (৬) আমার মাধ্যমে নবীদের ধারার পরিসমাপ্তি করা হয়েছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৫২৩; তিরমিযী: ৪/১২৩; বাগাবী: ৩৬১৭; মুসনাদ আহমাদ: ২/৪১১-৪১২; ইবনু মাজাহ: ৫৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়াউল গালীল: ২৮৫)

সহীহ ইবনু হিব্বান (2313)