2276 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي [ص:53] شِدَّةِ الْحَرِّ، فَيَعْمِدُ أَحَدُنَا إِلَى قَبْضَةٍ مِنَ الْحَصَى، فَيَجْعَلُهَا فِي كَفِّهُ هَذِهِ، ثُمَّ فِي كَفِّهِ هَذِهِ، فَإِذَا بَرَدَتْ سَجَدَ عَلَيْهَا». [3: 50]
رقم طبعة با وزير = (2273)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (428). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو -وهو ابن علقمة الليثي-.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রচন্ড উত্তাপের সময সালাত আদায় করতাম। তখন আমরা এক মুষ্টি কঙ্কর নিয়ে এই হাতে রাখতাম তারপর আরেক মুষ্টি কঙ্কর নিয়ে এই হাতে রাখতাম, অতঃপর যখন তা ঠান্ডা হতো, তখন আমরা তার উপর সাজদা করতাম।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩২৭; আবূ দাঊদ: ৩৯৯; নাসাঈ: ২/২০৪; আবূ ইয়ালা: ১০৪; সুনান বাইহাকী: ১/৪৩৯; বাগাবী: ৩৫৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৮৪-১৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪২৮)

সহীহ ইবনু হিব্বান (2276)