2224 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي، عَبَّادُ بْنُ زِيَادٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَاهُ يَقُولُ: عَدَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:603] وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ فَعَدَلْتُ مَعَهُ، فَأَنَاخَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَرَّزَ ثُمَّ جَاءَنِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنَ الْإِدَاوَةِ فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ جُبَّتِهِ فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقِ وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ رَكِبَ فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجْدَ النَّاسَ فِي الصَّلَاةِ قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ الصَّلَاةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ قَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الْفَجْرِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الْمُسْلِمِينَ وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَصَلَّى الرَّكْعَةَ الثَّانِيَةَ مِنْ صَلَاةِ الْفَجْرِ، ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتِمُّ صَلَاتَهُ فَفَزِعَ الْمُسْلِمُونَ وَأَكْثَرُوا التَّسْبِيحَ لِأَنَّهُمْ سَبَقُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمْ: «أَحْسَنْتُمْ» أَوْ «قَدْ أَصَبْتُمْ». [5: 4]
رقم طبعة با وزير = (2221)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তাবূক যুদ্ধের সময় ফজরের আগে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে একদিকে সরে যান, এসময় আমিও তাঁর সাথে সরে যাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটকে বসান এবং হাজত সারেন। তারপর তিনি আমার কাছে আসেন, আমি পাত্র হতে তাঁর হাতের উপর পানি দেলে দেই। তিনি তাঁর দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করেন, তারপর মুখ ধৌত করেন। তারপর তিনি হাত থেকে জামা গুটিয়ে নিতে চান, কিন্তু তাঁর জামার অস্তিন সংকুচিত হয়ে যায় ফলে তিনি হাত জুব্বার নিচ দিকে থেকে বের করেন। তারপর কনুই পর্যন্ত হাত ধৌত করেন এবং মাথা মাসেহ করেন। তারপর তাঁর মোজার উপর মাসেহ করেন। অতঃপর বাহনে আরোহন করেন। তারপর আমরা চলতে থাকি এমনকি আমরা লোকদেরকে সালাতে পেয়ে যাই। যখন সালাতের সময় হয়ে যায়, তখন তারা আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে সামনে বাড়িয়ে দিয়েছিলেন। ফলে তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন। আমরা তাদের কাছে এমন অবস্থায় পৌঁছি যে, আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে এক রাকা‘আত সালাত সম্পন্ন করে ফেলেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে মুসলিমদের সাথে ফজরের দ্বিতীয় রাকা‘আত সালাত আদায় করেন। তারপর আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাম ফেরালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাকী সালাত পূর্ণ করেন। এসময় মুসলিমগণ ভীত হয়ে পড়েন এবং বারবার ‘সুবহানাল্লাহ’ বলতে থাকেন। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, তখন তাদেরকে বললেন, “তোমরা ভালো করেছো অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) তোমরা সঠিক কাজ করেছো।” [1]







[1] আবূ দাঊদ: ১৪৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৮; আবূ আওয়ানা: ২/২১৫; তাবারানী: ২০/৮৮০; মুসনাদ আহমাদ: ৪/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬)

সহীহ ইবনু হিব্বান (2224)