2220 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَأَلْتُ بِلَالًا: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْكَعْبَةَ؟ قَالَ: «بَيْنَ الْعَمُودَيْنِ الْمُتَقَدِّمَيْنَ»، قَالَ: وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى. [1: 96]
رقم طبعة با وزير = (2217) [ص:599] قَالَ أَبُو حَاتِمٍ: «هَذَا الْفِعْلُ يُنْهَى عَنْهُ بَيْنَ السَّوَارِي جَمَاعَةً، وَأَمَّا اسْتِعْمَالُ الْمَرْءِ مِثْلَهُ مُنْفَرِدًا فَجَائِزٌ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1764 و 1765)، «صفة الصلاة». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير إبراهيم بن بشار، وهو الرمادي، وهو مع كونه حافظا له أوهام، لكنه توبع.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বায় প্রবেশ করার পর কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “সামনের দুই খুঁটির মাঝে।” রাবী বলেন, “আমি তাকে প্রশ্ন করতে ভুলে যাই যে, তিনি কত রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এভাবে সালাত আদায় করা নিষেধ, যখন খুটির মাঝে জামা‘আতে আদায় করা হবে। কিন্তু খুঁটির মাঝে কোন ব্যক্তি একাকী সালাত আদায় করা জায়েয।”







[1] হুমাইদী: ৬৯২; সহীহ মুসলিম: ১৩২৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৫৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৫; সহীহ আল ‍বুখারী: ৫০৫; আবূ দাঊদ: ২০২৩; নাসাঈ: ২/৬৩; সুনান বাইহাকী: ২/৩২৬; আত তায়ালিসী: ১৮৪৯; মুসনাদ আহমাদ: ২/৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)

সহীহ ইবনু হিব্বান (2220)