2216 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كُنَّ النِّسَاءُ يُؤْمَرْنَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ أَنْ لَا يَرْفَعْنَ رُءُوسَهُنَّ حَتَّى يَأْخُذَ الرِّجَالُ مَقَاعِدَهُمْ مِنَ الْأَرْضِ مِنْ ضِيقِ الثِّيَابِ». قَالَ بِشْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنْ أَبِي حَازِمٍ. [2: 7]
رقم طبعة با وزير = (2213)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (641): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীদেরকে নিষেধ করা হতো সালাতে পুরুষদের জমিন থেকে উঠে না বসা পর্যন্ত তারা যেন তাদের মাথা উত্তোলন না করে। পুরুষদের পোশাকের সংকীর্ণতার জন্যই এমনটা বলা হয়েছিল।”[1] বিশর বলেন, “আমি হাদীসটি আবূ হাযম থেকে শ্রবণ করেছি।”







[1] সহীহ েইবনু খুযাইমাহ: ১৬৯৫; তাবারানী: ৫৭৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫৩; মুসনাদ আহমাদ: ৩/৪৩৩; সহীহ আল বুখারী: ৩৬২; সহীহ মুসলিম: ৪৪১; আবূ দাঊদ: ৬৩০; নাসাঈ: ২/৭০; আবূ আওয়ানা: ২/৬০; সুনান বাইহাকী: ২/২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪১)

সহীহ ইবনু হিব্বান (2216)