2213 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ نُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمُ امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا» قَالَ بِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ، قَالَ: فَسَبَّهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسْوَأَ مَا سَمِعْتُهُ سَبَّهُ قَطُّ، وَقَالَ: سَمِعْتَنِي قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتْ أَحَدَكُمُ [ص:592] امْرَأَتُهُ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا» قُلْتَ: وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ؟!. [2: 5]
رقم طبعة با وزير = (2210)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن نمير -وقد تحرف في «الإحسان» إلى نمر: هو الوليد بن نمير بن أوس الأشعري الشامي، لا يعرف بجرح ولا تعديل، مترجم في «التاريخ الكبير» 8/ 156، و «الجرح والتعديل» 9/ 19، وذكره المؤلف في «الثقات» 7/ 555، وباقي رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن إبراهيم -وهو الملقب بدحيم- فإنه من رجال البخاري وحده.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মাসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে বাধা না দেয়।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার ছেলে বিলাল রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর কসম, অবশ্যই আমরা বাধা দিবো!” একথা শুনে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা খুব মন্দ ভাষায় গালি দেন, এরকম আগে কখনো গালি দিতে দেখিনি। তিনি বলেন, “তুমি আমাকে বলতে শুনেছো যে, আমি বলেছি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মাসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে বাধা না দেয়।” আর তুমি বলছো, “আল্লাহর কসম, অবশ্যই আমরা বাধা দিবো!!”[1]







[1] আবূ দাঊদ: ৫৬৮; আবূ আওয়ানা: ২/৫৮; তিরমিযী: ৫৭০; সহীহ মুসলিম: ৪৪২; তাবারানী আল কাবীর: ১৩৪৭১; মুসনাদ আহমাদ: ২/১৪৫; আত তায়ালিসী: ১৮৯৪; সুনান বাইহাকী: ৩/১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫১০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২১০)

সহীহ ইবনু হিব্বান (2213)