2205 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لِي قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا «فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ». [1: 33]
رقم طبعة با وزير = (2202)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (625): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (2202)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (625): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার নানী মুলাইকাহ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার দা‘ওয়াত দেন, যে খাবার তিনি তাঁর প্রস্তুত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু খাবার খান। তারপর তিনি বলেন, “তোমরা দাঁড়াও, যাতে আমি তোমাদের জন্য সালাত আদায় করতে পারি।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি আমাদের একটি চাটাই আনতে গেলাম, যা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কালো হয়ে গিয়েছিল, আমি তাতে পানির ছিটা দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়ান, আমি এবং আরেকজন ইয়াতিম তাঁর পিছনে দাঁড়াই, আর বৃদ্ধা (আমার নানী) দাঁড়ান আমাদের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর সালাম ফেরান।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/১৩১; সহীহ আল বুখারী: ৩৮০; সহীহ মুসলিম: ৬৫৮; আবূ দাঊদ: ৬১২; তিরমিযী: ২৩৪; নাসাঈ: ২/৮৫; দারেমী: ১/২৯৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০৭; সুনান বাইহাকী: ৩/৯৬; হুমাইদী: ১১৯৪; আবূ আওয়ানা: ২/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬২৫)

সহীহ ইবনু হিব্বান (2205)