2191 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ بَعْدَمَا أُقِيمَتِ الصَّلَاةُ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ دَخَلَ الصَّفَّ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بِأَيَّتِهِمَا اعْتَدَدْتَ، أَوْ بِأَيَّتِهِمَا احْتَسَبْتَ؟ الَّتِي صَلَّيْتَ مَعَنَا أَوِ الَّتِي صَلَّيْتَ وَحْدَكَ؟ ». [2: 89]
رقم طبعة با وزير = (2188)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2588): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن معاوية لم يخرجا له، وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير صحابيه، فإنه من رجال مسلم.
আব্দুল্লাহ বিন সারজিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি সালাতের ইকামত দেওয়ার পর মাসজিদে প্রবেশ করেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করছিলেন। সে ব্যক্তি দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর কাতারে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দুই সালাতের মাঝে তুমি কোনটি গ্রহণযোগ্য ধরলে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) দুই সালাতের মাঝে তুমি কোনটিতে সাওয়াবের প্রত্যাশা করলে; আমাদের সাথে যেটা আদায় করেছো সেটা, নাকি যা তুমি একাকী আদায় করেছো, সেটা?”[1]







[1] মুসনাদ আহমাদ: ৫/৮৩; সহীহ মুসলিম: ৭১২; আবূ দাঊদ: ১২৬৫; নাসাঈ: ২/১১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৮৮)

সহীহ ইবনু হিব্বান (2191)