2187 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ وَخَلَعَ نَعْلَيْهِ، فَلْيَجْعَلْهُمَا بَيْنَ رِجْلَيْهِ وَلَا يُؤْذِ بِهِمَا غَيْرَهُ» [1: 95]
رقم طبعة با وزير = (2184)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2180). تنبيه!! رقم (2180) = (2183) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر (2183).
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, অতঃপর তার জুতা দুটি খুলে ফেলে, তবে সে যেন এর দ্বারা কাউকে কষ্ট না দেয়; বরং সে যেন তা তার দুই পায়ের সামনে রাখে অথবা তা পরিধান করে সালাত আদায় করে। সে যেন তা দ্বারা অন্যকে কষ্ট না দেয়।”[1]







[1] সুনান বাইহাকী: ২/৪৩২; আবূ দাঊদ: ৬৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০১; হাকিম: ১/২৬০; তাবারানী আস সাগীর: ৭৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬২)

সহীহ ইবনু হিব্বান (2187)