2181 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ عَطَاءِ بْنِ مُقَدَّمٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ السَّدُوسِيُّ، قَالَ: [ص:556] حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، قَالَ: بَيْنَمَا أَنَا بِالْمَدِينَةِ فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ قَائِمٌ أُصَلِّي فَجَذَبَنِي رَجُلٌ مِنْ خَلْفِي جَذْبَةً فَنَحَّانِي وَقَامَ [مَقَامِي] فَوَاللَّهِ مَا عَقَلْتُ صَلَاتِي، فَلَمَّا انْصَرَفَ فَإِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: «يَا ابْنَ أَخِي لَا يَسُؤْكَ اللَّهُ إِنَّ هَذَا عَهْدٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا أَنْ نَلِيَهُ ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»، وَقَالَ: «هَلَكَ أَهْلُ الْعَهْدِ وَرَبِّ الْكَعْبَةِ» ثَلَاثًا، ثُمَّ قَالَ: «وَاللَّهِ مَا عَلَيْهِمْ آسَى وَلَكِنْ آسَى عَلَى مَنْ أَضَلُّوا» قَالَ: قُلْتُ: مَنْ يَعْنِي بِهَذَا؟ قَالَ: «الْأُمَرَاءَ». [4: 16]
رقم طبعة با وزير = (2178)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1116). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن عمر: أخرج له أصحاب السنن وهو ثقة، ومن فوقه من رجال الشيخين غير يوسف بن يعقوب السدوسي، فإنه من رجال البخاري، أبو مجلز: هو لاحق بن حميد السدوسي.
কাইস বিন আব্বাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার মদীনার মাসজিদে নববীতে দাঁড়িয়ে সালাত আদায় করছিলাম, এমন সময় পিছন থেকে এক ব্যক্তি আমাকে জোরে টান দেন এবং আমাকে সরিয়ে দিয়ে সেখানে তিনি দাঁড়ান। আল্লাহর কসম! আমি আমার সালাতের খেয়াল হারিয়ে ফেলি! অতঃপর যখন তিনি সালাম ফেরালেন, তখন আমি দেখলাম যে, তিনি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু। তখন তিনি আমাকে বলেন, “ভাতিজা, আল্লাহ তোমাকে দুঃখিত না করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আমাদের প্রতি অঙ্গিকার যে, আমরা তাঁর কাছাকাছি দাঁড়াবো।” রাবী বলেন, “তারপর উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু কিবলার দিকে মুখ করে বলেন, “কা‘বার প্রভুর কসম, নিশ্চয়ই প্রতিশ্রুতি প্রদানকারী লোকগুলো মারা গেছেন! –তিনি এই কথা তিনবার বলেন- তারপর তিনি বলেন, “আল্লাহর কসম, আমি তাদের জন্য আফসোস করি না কিন্তু আমার আফসোস হয় তাদের জন্য, যারা মানুষকে পথভ্রষ্ট করেছে।”[1] অধঃস্তন রাবী জিজ্ঞেস করেন, “তিনি এটা দ্বারা কাদের উদ্দেশ্য নিয়েছেন?” জবাবে রাবী বলেন, “শাসকদের।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৭৩; নাসাঈ: ২/৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৬০; মুসনাদ আহমাদ: ৫/১৪০; আত তায়ালিসী: ৫৫৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১১১৬)

সহীহ ইবনু হিব্বান (2181)