2178 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي * مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ [ص:552] قُلُوبُكُمْ وَلْيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ». [2: 43]
رقم طبعة با وزير = (2175)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م، ومضى (2169). * [أَبِي] قال الشيخ: في الأصل: «ابن». تنبيه!! رقم (2169) = (2172) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো অসমান করো না, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। তোমাদের মধ্যে জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; আবূ আওয়ানা: ২/৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫১; সহীহ মুসলিম: ৪৩২; তাবারানী: ১৭/৫৯৬; আত তায়ালিসী: ৬১২; নাসাঈ: ২/৮৭-৮৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩১৫; সুনান বাইহাকী: ৩/৯৭; হাকিম: ১/২১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৮)

সহীহ ইবনু হিব্বান (2178)