2172 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا [ص:546] أَبُو عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ اللَّيْثِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ: «اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَ أَبُو مَسْعُودٍ: «وَأَنْتُمُ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا». [1: 102]
رقم طبعة با وزير = (2169)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود»: م، وانظر ما يأتي برقم (2175). تنبيه!! رقم (2175) = (2178) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عمار: هو حسين بن حريث الخزاعي المروزي، وأبو معمر: هو عبد الله بن سخبرة الأزدي.
আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো সমান করো, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। তোমাদের মধ্যে জ্ঞানী লোকেরা আমার কাছাকাছি দাঁড়াবে, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী, তারপর যারা তাদের চেয়ে কম জ্ঞানী।”[1] আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এখন তোমরা প্রচন্ড মতভেদে লিপ্ত রয়েছো।”







[1] মুসনাদ আহমাদ: ৪/১২২; আবূ আওয়ানা: ২/৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫১; সহীহ মুসলিম: ৪৩২; তাবারানী: ১৭/৫৯৬; আত তায়ালিসী: ৬১২; নাসাঈ: ২/৮৭-৮৮; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩১৫; সুনান বাইহাকী: ৩/৯৭; হাকিম: ১/২১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭৮)

সহীহ ইবনু হিব্বান (2172)