2147 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى دَعَاهُمْ فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟ » قَالُوا: يَا رَسُولَ اللَّهِ اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ: «لَا تَسْتَعْجِلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا سُبِقْتُمْ فَأَتِمُّوا» *. [1: 78]
رقم طبعة با وزير = (2144)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. *قال الناشر: هذا الحديث ساقط من الأصل، ومعه خطأ في ترقيمه؛ بحيث قَفَزَ الترقيم رقما واحدا! تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, এসময় তিনি লোকদের আসার জোরালো আওয়াজ শুনতে পেলেন। অতঃপর যখন সালাত শেষ করলেন, তখন বললেন, “তোমাদের কী ব্যাপার?” জবাবে তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাড়াহুড়া করে সালাতে আসছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তাড়াহুড়া করবে না। যখন তোমরা সালাতে আসবে, তখন তোমরা ধীরস্থিরতা অবলম্বন করবে। অতঃপর সালাতের যা পাবে, তা আদায় করবে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) পূর্ণ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩০; সহীহ আল বুখারী: ৯০৯; আবূ দাঊদ: ৫৩৯; সহীহ মুসলিম: ৬০৪; দারেমী: ১/২৮৯; সুনান বাইহাকী: ২/২০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫০)

সহীহ ইবনু হিব্বান (2147)