2145 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:518] إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ، فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ وَائْتُوهَا وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَاقْضُوا». [1: 78]
رقم طبعة با وزير = (2142)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (580): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে আসবে, তখন তোমরা দৌঁড়িয়ে আসবে না বরং তোমরা ধীরস্থিরতা বজায় রেখে আসবে। অতঃপর সালাতের যা পাবে, তা পড়বে, আর যা ছুটে যাবে, তা (ইমামের সালামের পর) সম্পন্ন করবে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৫/২৭২; সহীহ মুসলিম: ৬৭৩; তিরমিযী: ২৩৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০৭; তাবারানী আল কাবীর: ১৭/৬০৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৮০৮; হুমাইদী: ৪৫৭; আবূ দাঊদ: ৫৮৪; নাসাঈ: ২/৭৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩০৮; দারাকুতনী: ১/২৮০; আবূ আওয়ানা: ২/৩৫; সুনান বাইহাকী: ৩/৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩২; হাকিম: ১/২৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৭)

সহীহ ইবনু হিব্বান (2145)