213 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، وَسُلَيْمَانَ، وَعَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالُوا: سَمِعْنَا زَيْدَ بْنَ وَهْبٍ يُحَدِّثُ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي جِبْرِيلُ، فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قَالَ سُلَيْمَانُ: فَقُلْتُ لِزَيْدٍ: إِنَّمَا يُرْوَى هَذَا عَنْ أَبِي الدَّرْدَاءِ. [42: 3] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ» يُرِيدُ بِهِ: إِلَّا أَنْ يَرْتَكِبَ شَيْئًا أَوْعَدْتُهُ عَلَيْهِ دُخُولَ النَّارِ. وَلَهُ مَعْنًى آخَرُ: وَهُوَ أَنَّ مَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَمَاتَ، دَخَلَ الْجَنَّةَ لَا مَحَالَةَ، وَإِنْ عُذِّبَ قَبْلَ دُخُولِهِ إِيَّاهَا مُدَّةً مَعْلُومَةًتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة»، انظر (169). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، خلاد بن أسلم: ثقة، ومن فوقه من رجال الشيخين.
২১৩. আবু যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর আমাকে শুভ-সুংবাদ দিয়েছেন যে, আমার উম্মাতের মাঝে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে।”



অধঃস্তন রাবী সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, আমি যাইদকে বললাম: হাদীসটি তো আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়।”[1]



আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য: “আমার উম্মাতের মাঝে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে।” এর দ্বারা উদ্দেশ্য হলো যদি সে ব্যক্তি এমন কিছু না করে যাতে জাহান্নামে প্রবেশের হুমকি দেওয়া হয়েছে।



হাদীসটির আরো একটি অর্থ রয়েছে সেটি হলো: যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদিও সে জান্নাতে প্রবেশের আগে নির্দিষ্ট কিছু দিন শাস্তি দেওয়া হয়।”

সহীহ ইবনু হিব্বান (213)