2101 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ [ص:458] الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ، عَنِ السَّائِبِ بْنِ حُبَيْشٍ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، قَالَ: سَأَلَنِي أَبُو الدَّرْدَاءِ أَيْنَ مَسْكَنُكَ؟ قُلْتُ: فِي قَرْيَةٍ دُونَ حِمْصٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ، فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ». [ص:459] قَالَ السَّائِبُ: إِنَّمَا يَعْنِي بِالْجَمَاعَةِ جَمَاعَةَ الصَّلَاةِ. [1: 78]
رقم طبعة با وزير = (2098)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (556). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، السائب بن حبيش: صدوق صالح الحديث، وباقي رجاله ثقات رجال الصحيح.
মা‘দান বিন আবূ তালহা বলেন, “আমাকে আবূ তালহা জিজ্ঞেস করেন, ‘আপনার বাসা কোথায়?’ আমি বললাম, ‘হিমস শহরের কাছে।’ তখন তিনি বলেন, ‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যদি তিনজন ব্যক্তি কোন শহর অথবা কোন গ্রামে থাকে, যাতে জামা‘আতে সালাত আদায় করা হয় না, তবে শয়তান তাদের ‍উপর কর্তৃত্ব লাভ করে। কাজেই তোমার জন্য আবশ্যক হলো জামা‘আতকে আঁকড়ে ধরা। কেননা শয়তান দল-বিচ্ছিন্ন প্রাণীকেই খেয়ে ফেলে।’[1] সায়িব রহিমাহুল্লাহ বলেন, “তিনি এখানে জামা‘আত দ্বারা সালাতের জামা‘আত বুঝিয়েছেন।”







[1] মুসনাদ আহমাদ: ৫/১৯৬; আবূ দাঊদ: ৫৪৭; নাসাঈ: ২/১০৬-১০৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৩; হাকিম: ১/২১১; সুনান বাইহাকী: ৩/৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬১৪)

সহীহ ইবনু হিব্বান (2101)