2098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:455] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَثْقَلَ الصَّلَاةِ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حِزَمُ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ». [3: 34]
رقم طبعة با وزير = (2095)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (486): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير سلم بن جنادة، فلم يخرجا له ولا واحد منهما.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মুনাফিকদের ‍উপর সবচেয়ে কঠিন সালাত হলো ইশার সালাত ও ফজরের সালাত। আর যদি তারা জানতো যে এই দুটি সালাতে কী (সাওয়াব) রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। আমার ইচ্ছা হয় যে, আমি সালাত আদায়ের নির্দেশ দেই, তারপর ইকামত দেওয়া হয়, তারপর আমি একজনকে আদেশ করি যাতে সে লোকদের নিয়ে সালাত আদায় করে। অতঃপর আমি লাকড়ীসহ কিছু লোক সাথে নিয়ে যাই সেসব লোকদের কাছে যারা সালাতে উপস্থিত হয় না। তারপর আগুন দিয়ে তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেই।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৮৪; মুসনাদ আহমাদ: ২/৪২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩২; সহীহ মুসলিম: ৬৫১; ইবনু মাজাহ: ৭৯১; আবূ দাঊদ: ৫৪৮; সুনান বাইহাকী: ৩/৫৫; আবূ আওয়ানা: ৫/২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৮৬)

সহীহ ইবনু হিব্বান (2098)