2094 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقَصْعَةٍ مِنْ ثَرِيدٍ فِيهَا ثُومٌ، فَلَمْ يَأْكُلْ مِنْهَا وَأَرْسَلَ إِلَى أَبِي أَيُّوبَ وَكَانَ أَبُو أَيُّوبَ يَضَعُ يَدَهُ حَيْثُ يَرَى يَدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ، فَلَمَّا لَمْ يَرَ أَثَرَ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَأْكُلْ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: إِنِّي لَمْ أَرَ أَثَرَ يَدِكَ فِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِيهَا رِيحُ الثُّومِ وَمَعِي مَلَكٌ». [1: 6]
رقم طبعة با وزير = (2091)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (8/ 154 - 155). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، سماك بن حرب: صدوق لا يرقى حديثه إلى الصحة.
জাবির বিন ‍সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক পাত্রে সারীদ খাবার দেওয়া হয়, যাতে রসূন ছিল। ফলে তিনি তা না খেয়ে আবূ আইয়ূব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দেন। আবূ আইয়ূব রাদ্বিয়াল্লাহু আনহু পাত্রে ঠিক সেখানে হাত রেখে খাবার খেতেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত রেখে খাবার খেতেন। সুতরাং যখন তিনি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতের কোন চিহ্ন দেখতে না পেলেন, তখন তিনি সেই খাবার না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি প্লেটে আপনার হাতের কোন চিহ্ন দেখতে পাইনি!” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেখানে রসূনের গন্ধ রয়েছে, আর আমার সাথে ফেরেস্তা রয়েছেন।”[1]







[1] আত তায়ালিসী: ৫৮৯; মুসনাদ আহমাদ; ৫/৯৫; তাবারানী: ১৯৭২; সহীহ মুসলিম: ২০৫৩; তিরমিযী: ১৮০৭; তাহাবী: ৪/২৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮/১৫৪)

সহীহ ইবনু হিব্বান (2094)