2078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ وَقَالَ: أَلَا صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بُرْدٍ وَمَطَرٍ يَقُولُ: «أَلَا صَلُّوا فِي الرِّحَالِ». [1: 6]
رقم طبعة با وزير = (2075)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق نحوه، وهو مكرر الذي قبله، وما بعده بحديث. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আব্দুল্লাহ বিন ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার প্রচন্ড ঠান্ডা ও ঝড়ের রাতে সালাতের আযানে বলেন, أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন)। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠান্ডা ও শীতের রাতে মুয়ায্যিনকে নির্দেশ দিতেন যেন তিনি বলেন أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (খবরদার! আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন) ।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭৩; ইমাম শাফে‘ঈ, আল উম্ম: ১/১৫৫; সহীহ আল বুখারী: ৬৬৬; সহীহ মুসলিম: ৬৯৭; আবূ দাঊদ: ১০৬৩; নাসাঈ: ২/১৫; আবূ আওয়ানা: ২/১৭; সুনান বাইহাকী: ৩/৭০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/৩৩৯-৩৪০)

সহীহ ইবনু হিব্বান (2078)