2013 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُصَفَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي عُبَيْدٍ، حَاجِبِ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَبَّحَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ دُبُرَ صَلَاتِهِ، وَحَمِدَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَهُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ [ص:356] لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ». [1: 104]
رقم طبعة با وزير = (2010) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «رَفَعَهُ يَحْيَى بْنُ صَالِحٍ، عَنْ مَالِكٍ وَحْدَهُ».تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1348): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল হামদু লিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর ১০০ পূর্ণ করবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা আর তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) বলে, তার গোনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মালিক থেকে ইয়াহইয়া বিন সালিহ এককভাবে হাদীসটি মারফূ‘ সূত্রে বর্ণনা করেছেন।”
[1] আবূ আওয়ানা: ২/২৪৭; সহীহ মুসলিম: ৫৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৫৭০; সুনান বাইহাকী: ২/১৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১৮; মুসনাদ আহমাদ: ২/৩৭১; আবূ আওয়ানা: ২/২৪৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৪৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৮)

সহীহ ইবনু হিব্বান (2013)