2007 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ وَرَّادًا، كَاتَبَ الْمُغِيرَةِ، يُحَدِّثُ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، كَتَبَ إِلَى مُعَاوِيَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا قَضَى صَلَاتَهُ، فَسَلَّمَ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لَمَّا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ». أَخْبَرَنَا الْحَسَنُ فِي عَقِبِهِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، [ص:350] قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ وَرَّادٍ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ ذَلِكَ. [5: 12]
رقم طبعة با وزير = (2004) و (2004/*)تحقيق الشيخ ناصر الدين الألباني: [تنبيه!! ] هذا الحديث فصله الشيخ الألباني جزئين لوجود إسناد آخر. الجزء الأول: 2004 - َخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: ... مِنْكَ الْجَدُّ» وقال عن هذا الجزء: صحيح: ق - انظر ما قبله. الجزء الثاني: [2004/*] أَخْبَرَنَا الْحَسَنُ فِي عَقِبِهِ، قَالَ، ... مِثْلَ ذَلِكَ وقال عن هذا الجزء: لم يحكم الشيخ على هذه المتابعة!. - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহুর লেখক ওয়ার্রদ রহিমাহুল্লাহ বলেন, “মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে লিখে পাঠান, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন, তখন বলতেন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সমস্ত প্রশংসা, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, যা প্রদান করেন, তার বাধাদানকারী কেউ নেই, আর আপনি যা যা নিষেধ করেন, তা প্রদানকারী কেউ নেই এবং কোন সম্পদশালীর সম্পদ আপনার (শাস্তির) বিষয়ে কোন উপকার করতে পারবে না।)[1]



[1] তাবারানী আল কাবীর: ২০/৮৯৮; মুসনাদ আহমাদ: ৪/২৫০; সহীহ আল বুখারী: ৬৪৭৩; নাসাঈ: ৩/৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৯)







ওয়ার্রদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।” [1]



[1] তাবারানী আল কাবীর: ২০/৮৯৮; মুসনাদ আহমাদ: ৪/২৫০; সহীহ আল বুখারী: ৬৪৭৩; নাসাঈ: ৩/৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৯)

সহীহ ইবনু হিব্বান (2007)