1983 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ أَبُو الْجَهْمِ، قَالَ: حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي صَلَاةِ الْفَجْرِ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بَعْدَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ: رَبَّنَا لَكَ الْحَمْدُ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا سِنِينَ كَسِنِيِّ يُوسُفَ». [5: 16]
رقم طبعة با وزير = (1980)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1296): ق، وانظرما تقدم برقم (1969). تنبيه!! رقم (1969) = (1972) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، الأزرق بن علي: صدوق، ومن فوقه من رجال الشيخين. وتقدم برقم (1972) من طريق ابن وهب، عن يونس بن يزيد، به.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাতের কিরা‘আত শেষ করে তাকবীর দিয়ে রুকূ‘ করে তারপর রুকূ‘ থেকে মাথা উত্তোলন করতেন, তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (আল্লাহ শ্রবন করেন, যে তাঁর প্রশংসা করেছে, হে আমাদের প্রভু আর আপনার জন্যই সমস্ত প্রশংসা।) এসময় তিনি দাঁড়িয়ে থেকেই নিচের দু‘আ পড়তেন, اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ (হে আল্লাহ, আপনি ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামা বিন হিশাম, আইয়াশ বিন আবী রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহুম এবং দুর্বল মু‘মিনদেরকে মুক্তি দিন। হে আল্লাহ আপনি মুদার গোত্রের উপর কঠিন শাস্তি দিন। সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষে পরিণত করুন।) [1]







[1] সহীহ মুসলিম: ৬৭৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪১; আবূ আওয়ানা: ২/২৮০; সুনান বাইহাকী: ২/১৯৭; মুসনাদ আহমাদ: ২/২২৫; সহীহ আল বুখারী: ৪৫৬০; দারেমী: ১/৩৭৪; সহীহ িইবনু খুযাইমাহ: ৬১৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৬; হুমাইদী: ৯৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩১৬; নাসাঈ: ২/২০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৬)

সহীহ ইবনু হিব্বান (1983)