1973 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، وَيَحْيَى الْقَطَّانُ، قَالَا: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ، رِعْلٍ، وَذَكْوَانَ»، وَقَالَ: «عُصَيَّةٌ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ». أَبُو مِجْلَزٍ اسْمُهُ: لَاحِقُ بْنُ حُمَيْدٍ. [4: 1]
رقم طبعة با وزير = (1970)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (1299). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، سليمان التيمي: هو ابن طرخان التيمي، أبو المعتمر البصري، نزل في التيم، فنسب إليهم.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাস রুকূ‘র পর আরবের গোত্রগুলোর মাঝে রি‘ল ও যাকওয়ান গোত্রের উপর বদ দু‘আ করেন। তিনি বলেন, “উসাইয়্যাহ গোত্র আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করেছে।”[1] রাবী আবূ মিজলাযের নাম লাহিক বিন হুমাইদ।







[1] মুসনাদ আহমাদ: ৩/১১৬; সহীহ আল বুখারী: ১০০৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৪৪; সহীহ মুসলিম: ৬৭৭; নাসাঈ: ২/২০০; আবূ আওয়ানা: ২/১৮৬; সুনান বাইহাকী: ২/২৪৪; দারেমী: ১/২৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩৫; আবূ দাঊদ: ১৪৪৫; আবূ আওয়ানা: ২/২৮৬; ইবনু মাজাহ: ১১৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৯)

সহীহ ইবনু হিব্বান (1973)