1967 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ الْآخِرِ، فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ: مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ». [1: 104]
رقم طبعة با وزير = (1964)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (903): م، وانظر ما مضى برقم (1014). تنبيه!! رقم (1014) = (1018) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ শেষ তাশাহ্হুদ পড়া সম্পন্ন করবে, সে যেন আল্লাহর কাছে চারটি জিনিস থেকে আশ্রয় চায়: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ আদ দাজ্জালের ফিতনা থেকে।”[1]







[1] ইবনু মাজাহ: ৯০৯; মুসনাদ আহমাদ: ২/২৩৭; আবূ দাঊদ: ৯৮৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৯৩; সহীহ মুসলিম: ৫৮৮; নাসাঈ: ৩/৫৮; দারেমী: ১/৩১০; ইবনুল জারূদ: ২০৭; আবূ আওয়ানা: ২/২৩৫; বাইহাকী: ২/১৫৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৭২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৩)

সহীহ ইবনু হিব্বান (1967)