1959 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَكَتَبْتُهُ مِنْ أَصْلِهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، وَكَتَبْتُهُ مِنْ أَصْلِهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنِي - فِي الصَّلَاةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلَاتِهِ - مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلَاتِنَا، صَلَّى اللَّهُ عَلَيْكَ؟ قَالَ: فَصَمَتَ حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ، قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ». [1: 21]
رقم طبعة با وزير = (1956)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد صرح ابن إسحاق بالتحديث.
رقم طبعة با وزير = (1956)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد صرح ابن إسحاق بالتحديث.
আবূ মাস‘ঊদ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসেন এবং বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উপর সালাত পেশ করার বিষয়টি তো আমরা জানি, কিন্তু যখন আমরা সালাত আদায় করি, তখন আমরা আপনার উপর কিভাবে সালাত আদায় করবো?” রাবী বলেন, “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন। এমনকি আমাদের মনে হলো যে, সে ব্যক্তি যদি তাঁকে প্রশ্ন না করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন নিরক্ষর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন নিরক্ষর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭১১; সুনান দারাকুতনী: ১/৩৫৪-৩৫৫; হাকিম: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৪৬; মুসনাদ আহমাদ: ৪/১১৯; আবূ দাঊদ: ৯৮১; তাবারানী আল কাবীর: ১৭/৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৫-১৬৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯০-৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১০৮; মুসনাদ আহমাদ: ৪/১১৮; সহীহ মুসলিম: ৪০৫; আবূ দাঊদ: ৯৮০; নাসাঈ: ৩/৪৫; তিরমিযী: ৩২২০; দারেমী: ১/৩০৯-৩১০; তাবারানী: ১৭/৬৯৭; সুনান বাইহাকী: ২/১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০১)

সহীহ ইবনু হিব্বান (1959)