1942 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، أَنَّهُ قَالَ: [ص:269] رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي وَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: «كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى». [5: 4]
رقم طبعة با وزير = (1939)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (907): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير علي بن عبد الرحمن المعاوي، فإنه من رجال مسلم

আলী বিন আব্দুর রহমান আল মুআবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে দেখলেন যে, আমি নুড়ি পাথর নিয়ে সালাতে অনর্থক নাড়ানাড়ি করছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি আমাকে এরকম করতে নিষেধ করলেন এবং বললেন, “তুমি সালাতে তেমনি করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন।” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে বসতেন, তখন ডান হাতের তালূ ডান উরুর উপর রাখতেন আর অন্যান্য আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুল অর্থাৎ তর্জনীর সাহায্যে ইশারা করতেন। আর বাম হাতকে বাম উরুর উপর রাখতেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮-৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৭-৮৮; সহীহ মুসলিম: ৫৮০; আবূ দাঊদ: ৯৮৭; নাসাঈ: ৩/৩৬; আবূ আওয়ানা: ২/২২৩; সুনান বাইহাকী: ২/১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৭)

সহীহ ইবনু হিব্বান (1942)