1940 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: صَلَّى بِنَا عُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَقَالَ النَّاسُ وَرَاءَهُ: سُبْحَانَ اللَّهِ، فَلَمْ يَجْلِسْ فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَقَالَ: «إِنِّي سِمِعْتُكُمْ تَقُولُونَ: سُبْحَانَ اللَّهِ كَيْمَا أَجْلِسَ، وَلَيْسَ تِلْكَ سُنَّةً، إِنَّمَا السُّنَّةُ الَّتِي صَنَعْتُهُ». [5: 18]
رقم طبعة با وزير = (1937)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» تحت الحديث (951). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن شماسة، فإنه من رجال مسلم.
আব্দুর রহমান বিন শিমাসাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের নিয়ে সালাত আদায় করেন অতঃপর তিনি দাঁড়িয়ে যান অথচ তার জন্য বসা জরুরী ছিল। তখন তার পিছনের লোকজন ‘সুবহানাল্লাহ’ বললেন। কিন্তু তিনি বসলেন না। এভাবে যখন তিনি সালাত সম্পন্ন করলেন, তখন তিনি বসা অবস্থায় দুটি সাজদা করলেন অতঃপর বললেন, “আমি আপনাদেরকে শুনেছি যে, আপনারা ‘সুবহানাল্লাহ’ বলেছেন যাতে আমি বসে যাই। কিন্তু এটা সুন্নাত নয়; সুন্নাত সেটাই যা আমি করেছি।”[1]







[1] তাবারানী: ১৭/৮৬৮; হাকিম: ১/৩২৫; সুনান বাইহাকী: ২/৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫১)

সহীহ ইবনু হিব্বান (1940)