1933 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا [أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، وَإِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ - سَكَنَ الْفُسْطَاطَ - قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا] يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا النَّضْرِ، يَقُولُ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، فَوَجَدْتُهُ سَاجِدًا، رَاصًّا عَقِبَيْهِ، مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ لِلْقِبْلَةِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ أُثْنِي عَلَيْكَ، لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ» فَلَمَّا انْصَرَفَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، أَحَرَّبَكِ شَيْطَانُكِ؟ » فَقُلْتُ: مَالِيَ* شَيْطَانٍ، فَقَالَ: «مَا مِنْ آدَمِيٍّ إِلَّا لَهُ شَيْطَانٌ»، فَقُلْتُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَأَنَا، وَلَكِنِّي دَعَوْتُ اللَّهَ عَلَيْهِ فَأَسْلَمَ». [5: 12]
رقم طبعة با وزير = (1930)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (823)، «الروض النضير» (758): م - ببعض اختصار -. [تنبيه!! ] في «طبعة باوزير»: «أَوَمَعِي شَيْطَان» بدلا من «مَالِيَ شَيْطَانٍ» وكتب الألباني تعليقا على هذه اللفظه فقال: في الأصل: «من». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير عمارة بن غزيَّة، فإنه من رجال مسلم، أبو النضر: هو سالم بن أبي امية المدني.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, সে রাতে তিনি আমার কাছে ছিলেন। অতঃপর আমি তাঁকে সাজদাবনত পাই। তিনি তাঁর দুই পায়ের গোড়ালী একত্রিত করে পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখি রেখেছিলেন। আমি শুনতে পেলাম, এসময় তিনি বলছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ وَبِكَ مِنْكَ أُثني عَلَيْكَ لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার মাধ্যমে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। আমি আপনার গুণকীর্তন করছি। আপনার মাঝে যা কিছু (গুণ) রয়েছে, আমি (প্রশংসা করে) সে পর্যন্ত পৌঁছতে পারবো না। অতঃপর যখন সালাম ফেরালেন, তখন বললেন, “হে আয়িশা, তোমার শয়তান কি তোমাকে প্ররোচিত করেছে?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি বললাম, “আমার সাথে কি শয়তান আছে?” তখন তিনি জবাবে বলেন, “প্রতিটি মানুষের কাছেই শয়তান রয়েছে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি তখন বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার সাথেও?” জবাবে তিনি বলেন, “আমার সাথেও। তবে আমি আল্লাহর কাছে দু‘আ করেছি। ফলে আমি তার থেকে নিরাপদ হয়ে গেছি (অথবা মহান আল্লাহ আমাকে তার থেকে নিরাপদ করেছেন অথবা সে আত্নসমর্পন করেছে)।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৪; মুসনাদ আহমাদ: ৬/২০১; নাসাঈ: ১/১০২-১০৩; সুনান বাইহাকী: ২/১১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৫; আবূ দাঊদ: ৮৭৯; তাহাবী: ১/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; তিরমিযী: ৩৪৯৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৩)

সহীহ ইবনু হিব্বান (1933)