1925 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُوسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الْجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى أَنْفِهِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالْقَدَمَيْنِ، وَلَا أَكُفَّ الثِّيَابَ وَلَا الشَّعْرَ». [5: 7]
رقم طبعة با وزير = (1922)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير إبراهيم بن الحجاج السامي، وهو ثقة.
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সাত অঙ্গের উপর সাজদা করি: কপাল, (রাবী বলেন, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাকের দিকে ইশারা করেন), দুই হাত, দুই হাঁটু, আর দুই পা। আর আমি যেন চুল ও কাপড় না গুটাই।”[1]







[1] নাসাঈ: ২/২১৫; তাবারানী, তাহযীবুল আসার: ১/১৯৯-২০০; তাবারানী আল কাবীর: ১০৮৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩৩; আত তায়ালিসী: ২৬০৩; মুসনাদ আহমাদ: ১/২৫৫; সহীহ আলবুখারী: ৮১০; সহীহ মুসলিম: ৪৯০; আবূ দাঊদ: ৮৯০; দারেমী: ১/৩০২; আবূ আওয়ানা: ২/১৮২; সুনান বাইহাকী: ২/১০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৫৬; হুমাইদী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯৭১; মুসনাদ আহমাদ: ১/২২১; তিরমিযী: ৮৮৩; সহীহ আবূ আওয়ানা: ২/১৮২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৯)

সহীহ ইবনু হিব্বান (1925)