1909 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ». [1: 94]
رقم طبعة با وزير = (1906)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر (1904): ق. تنبيه!! رقم (1904) = (1907) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে رَبَّنَا لَكَ الْحَمْدُ (হে আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা)। কেননা যার এটা বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৪; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ৭৯৬; সহীহ মুসলিম: ৪০৯; আবূ দাঊদ: ৮৪৮; তিরমিযী: ২৬৭; নাসাঈ: ২/১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৮; সুনান বাইহাকী: ২/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও ‍মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)

সহীহ ইবনু হিব্বান (1909)