1907 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [1: 94]
رقم طبعة با وزير = (1904)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (794): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন, যে তাঁর প্রশংসা করে) বলবেন, তখন তোমরা বলবে اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ (হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা)। কেননা যার এটা বলা ফেরেস্তাদের বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন।”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৩০; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৪; মুসনাদ আহমাদ: ২/৪৫৯; সহীহ আল বুখারী: ৭৯৬; সহীহ মুসলিম: ৪০৯; আবূ দাঊদ: ৮৪৮; তিরমিযী: ২৬৭; নাসাঈ: ২/১৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৮; সুনান বাইহাকী: ২/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও ‍মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯৪)

সহীহ ইবনু হিব্বান (1907)